শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

এবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছাড়ার ঘোষণা দিলেন ন্যাটো সেক্রেটারি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ন্যাটো আফগানিস্তানে তার সামরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিয়েছে। ন্যাটো সম্মেলন শুরুর আগে তার উদ্বোধনী বক্তব্যের পরে এক প্রশ্নের জবাবে ন্যাটো সেক্রেটারি জেনারেল জান স্টল্টেনবার্গ এই ঘোষণা দিয়েছেন।

ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে ন্যাটো সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা আফগানিস্তানে আমাদের সামরিক মিশন শেষ করছি। তবে আমরা আফগান জনগণ এবং আফগান সুরক্ষা বাহিনীকে সমর্থন অব্যাহত রাখব। আমরা সেখানে আছি।’

তিনি বলেন, ‘ আমাদের মিত্ররা যে মিত্র বাহিনী সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, আমরা তাদের সমর্থন, পরামর্শ এবং আর্থিকভাবে সমর্থন অব্যাহত রাখব। একই সঙ্গে আমরা কীভাবে বিদেশে আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে পারি তা বিবেচনা করছি।’

তিনি জানান, কাবুল বিমানবন্দরসহ মূল অবকাঠামোকে সচল রাখতে কাজ করছি। এই ক্ষেত্রে ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং অন্যান্যদের সাথে আলোচনা করছে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক উপস্থিতি এবং আন্তর্জাতিক সহায়তা সরবরাহের জন্য এটি প্রয়োজনীয়।

সবশেষে তিনি বলেন, আমরা গত ২০ বছর ধরে আফগানিস্তানে রয়েছি। কিন্তু আমরা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে আসিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ