শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

জমজমের পানি বিতরণে 'স্মার্ট রোবট' উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: এখন থেকে মসজিদে হারামে আসা হাজীদের জমজমের পানি বিতরণ করবে স্মার্ট রোবট। মানুষের স্পর্শ ছাড়াই এই রোবটগুলো কাজ করবে। ‘স্মার্ট রোবট’ উদ্বোধন করেছে মসজিদে হারাম এবং মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্ট।

সোমবার (১৩ জুন) আল আরাবিয়া ডটনেট এতথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে মসজিদে হারাম এবং মসজিদে নববীর চিফ সুপারিনটেনডেন্ট শায়খ আবদুর রহমান সুদাইসি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সামাজিক সেবা দেয়া হচ্ছে। বিশেষ করে যখন করোনার ভাইরাসের বিস্তার করেছে তখন সেটা আরও ব্যাপক হয়েছে। প্রযুক্তিটি গ্র্যান্ড মসজিদে আগতদের নিরাপত্তা এবং সুরক্ষা জন্য ব্যবহৃত হবে।

শায়েখ সুদাইসি মানবতার সেবার জন্য আধুনিক প্রযুক্তির প্রশংসা করেছেন। সে কারণেই আজ রোবট হাজীদের চলাচলে বাধা না দিয়ে জমজমের পানি বিতরণ করছে।

জমজমের পানি জীবাণু মুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য প্রতিদিন ৫০টিও বেশি পানির নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করবে হারামাইন কতৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ