বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

উত্তর প্রদেশে মুসলিম বৃদ্ধকে নির্মম নির্যাতন ও দাড়ি কর্তন, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি সংলগ্ন বিজেপি শাসিত উত্তর প্রদেশের গাজিয়াবাদের লোনিতে এক মুসলিম বৃদ্ধকে মারধর করাসহ তার দাড়ি কেটে নেয়ার খবরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটের বরাতে জানা যায়, আক্রান্ত ওই বৃদ্ধের নাম আব্দুল সামাদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলেও জানা গেছে।

গণমাধ্যমে প্রকাশ, গত ৫ জুনের ওই ঘটনায় অভিযুক্ত দুর্বৃত্তরা ওই মুসলিম বৃদ্ধকে কেবল মারাত্মকভাবে মারধরই করেনি, তার দাড়িও কেটে নিয়েছে। এ সময় অসহায় ওই বৃদ্ধ সবার কাছে হাতজোড় করে মারধর না করার আবেদন জানান।

কিন্তু ওই দুর্বৃত্তরা তাকে মারধর করতে থাকে। শুধু তাই নয়, আক্রমণকারী দুর্বৃত্তরা এই ঘটনার একটি ভিডিও তৈরি করে ভাইরাল করেছে। ভিডিওতে দৃশ্যমান যে আক্রান্ত ওই বৃদ্ধ একটি খাটে বসে আছেন এবং তাকে ঘিরে রয়েছে দু'জন। এক যুবকের হাতে কাঁচি রয়েছে। অন্য এক যুবক তাকে বার বার চড় মারতে থাকে। একজন তার দাড়িও কেটে ফেলে বলে এনডিটিভি হিন্দি ওয়েবসাইট জানিয়েছে।

ক্ষতিগ্রস্ত ওই বৃদ্ধ বলেন, অভিযুক্তরা ‘জয় শ্রী রাম’ এবং বন্দে মাতরম স্লোগানও দিয়েছিল। তাকেও শ্লোগান দিতে বলে দুর্বৃত্তরা। তাকে পাকিস্তানের গুপ্তচর বলেও অভিযোগ করে তারা।

এ সংক্রান্ত ভিডিওটি ভাইরাল হওয়ার পর লোনি পুলিশ একটি মামলা দায়ের করে এবং প্রধান অভিযুক্ত প্রবেশ গুজ্জরকে গ্রেফতার করেছে। যখন বুলন্দশহরের বাসিন্দা আবদুল সামাদ লোনিতে এসে মসজিদে যাওয়ার জন্য অটো রিকশায় বসে ছিলেন। অভিযোগ, এসময়ে অটোরিকশায় বসে থাকা কিছু লোক তাকে জোর করে বনের মধ্যে তৈরি নির্জন একটি ঘরে নিয়ে যায়। সেখানে প্রথমে তারা তাকে ব্যাপক মারধর করে এবং পরে তাঁর দাড়ি কাঁচি দিয়ে কেটে দেয়। লোনি’র সিও অতুল কুমার সোনকর বলেন, বাকি অভিযুক্তদের সন্ধান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ