বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

আরও এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এখনো থেমে নেই ইসরায়েলি হত্যাকাণ্ড। এবার এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শনিবার (১২ জুন) পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী স্থানে ইসরায়েলি চেকপোস্ট তাকে গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামাল্লা শহরের নিকটবর্তী কালান্দিয়া চেকপোস্ট থেকে অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। ইসরায়েলি সেনারা নির্বিচারে এক ফিলিস্তিনি নারীর ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

তারা আরও জানান, গুলিতে আহত নারীকে উদ্ধার করতে যাওয়া চিকিৎসকদলকে চেকপোস্ট এলাকায় ঢুকতে দেয়নি ইসরায়েলি সেনারা। পরে সেখানেই ওই নারীর মৃত্যু হয়।

চীন ভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়ানেট জানায়, চিকিৎসক সূত্রে জানা গেছে নিহত ওই নারীর নাম ইবতিসাম কাবনেহ। তিনি পশ্চিম তীরের জেরিকো শহরের বাসিন্দা।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনি ওই নারী ছুরি দিয়ে চেকপোস্টে এক ইসরায়েলি সেনাকে আঘাতের চেষ্টা করেন। তখন অন্য সেনারা তাকে নিরস্ত্র করার চেষ্টা করে এবং তার ওপর গুলি চালায়।

এর আগে গত শুক্রবার অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর গুলি চালিয়ে এক কিশোরকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ