বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর ইসরায়েলি সেনাদের চালানো গুলিতে এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি বছর ইসরায়েলি সেনাদের হাতে আট ফিলিস্তিনি শিশুর মৃত্যু হলো।

শুক্রবার প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট জানায়, মোহাম্মাদ সাইদ হামায়েল নামে ১৫ বছর বয়সী ওই কিশোর বেইতা এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে নিহত হয়। নিকটবর্তী এলাকায় ফিলিস্তিনি জমিতে অবৈধ ইহুদি স্থাপনা সম্প্রসারণের প্রতিবাদে সেখানে জড়ো হলে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়।

এ ঘটনায় আরও ছয় ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের দিকে গুলি, টিয়ারশেল, রাবার আবৃত স্টিল পেলেট নিক্ষেপ করে।

জানা গেছে, বেইতা এলাকায় গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। সেখানকার মাউন্ট সাবিহ গ্রামে ইসরায়েলি দখলদাররা চৌকি বসানোর পর এ বিক্ষোভের সূত্রপাত।

ইসরায়েলিদের চৌকির কারণে সেখানে বংশ পরম্পরায় বসবাসরত ১৭টি ফিলিস্তিনি পরিবারের শতাধিক মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। ইসরায়েলি চৌকির কারণে ওই পরিবারগুলোর আয়ের প্রধান উৎস জলপাইয়ের চাষাবাদ ব্যাহত হচ্ছে।

এদিকে, কুফর কোয়াদ্দৌম গ্রামে সংঘটিত আরেক বিক্ষোভে ইসরায়েলি সেনাদের নিক্ষিপ্ত টিয়ারশেলে অসুস্থ হয়ে পড়েছে আট মাস বয়সী এক শিশু। তাদের পরিবারকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় পায়ে রাবার আবৃত স্টিল বুলেট লেগে জখম হয়েছে ১০ বছর বয়সী আরেক শিশু।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ