শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

মুম্বাইয়ে বর্ষার পানিতে বাস-ট্রেন বন্ধ, বিপর্যস্ত জনজীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণে ভারতের মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে আজ বুধবার মুম্বাইয়ে বর্ষার পানি ঢুকে পড়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সারা দিন মুম্বাইয়ের আকাশ মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টি হবে শহর ও সংলগ্ন এলাকায়। খবর আনন্দবাজার।

এছাড়া কম জনঘনবসতিপূর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। প্রবল বর্ষণে বিভিন্ন জায়গায় কার্যত বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।

এদিকে কুরলা এবং সিয়ন স্টেশনের মাঝে রেললাইনে পানি জমে যাওয়ায় বন্ধ রয়েছে রেল পরিষেবা। বিভিন্ন এলাকায় সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল।

সেন্ট্রাল রেলওয়ে সিপিআরও জানিয়েছে, রাস্তা থেকে পানি নেমে গেলেই গাড়ি চলাচল শুরু হয়ে যাবে।

মুম্বাইয়ের আবহাওয়া অফিসের ডেপুটি ডিরেক্টর জেনারেল জয়ন্ত সরকার জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মহারাষ্ট্র থেকে আগামী দু’দিনের মধ্যে ধীরে ধীরে তেলঙ্গানা, অন্ধ্র হয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে পৌঁছে যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ