বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কের আইনসভায় ইতিহাস গড়লেন হিজাবি নারী আবের কাওয়াস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সাইয়েদ মাওলানা মনির হোসেন কাসেমী ডেঙ্গু আক্রান্ত, দোয়া কামনা ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না

জম্মু-কাশ্মীরে ব্যাপক সেনা মোতায়েন, আশঙ্কা স্থানীয় নেতাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের উত্তরে এবং জম্মুর কিছু এলাকায় বিপুল সংখ্যক আধাসামরিক বাহিনী পৌঁছেছে। এতে স্থানীয় নেতাদের মধ্যে উদ্বেগের জন্ম নিয়েছে।

২০১৯ সালে এই অঞ্চলের বিশেষ মর্যাদাকে বাতিল করা এবং দুটি আলাদা ইউনিয়নে বিভক্ত হওয়ার পর এই প্রথম এতো বিপুল পরিমান সেনা এই অঞ্চলে মোতায়েন করা হলো।

স্থানীয় নেতারা বলছেন, এই অঞ্চলে এমন বিপুল সংখ্যক সেনা মোতায়েন বড় কিছু ঘটারই ইঙ্গিত বহন করে। তাই এ নিয়ে উদ্বেগের জন্ম হয়েছে। এছাড়াও এই অঞ্চলের বিশেষ মর্যাদার তুলে নেয়ার পরে আটক হওয়া কিছু রাজনৈতিক নেতা আবারও আটক হতে পারে বলে আশঙ্কা রয়েছে তাদের।

তবে এক ঊর্ধতন পুলিশ কর্মকর্তা বলেছেন, সৈন্য মোতায়েনের যে গুজব তৈরি হয়েছে এর কোনও সত্যতা নেই। পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাওয়া সেনারাই তাদের নিজস্ব ইউনিয়নে ফিরে আসছে।

পুলিশ মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, সম্প্রতি যেসব রাজ্যগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই সেনারা সেখান থেকে ফিরে আসছেন। তাদের পুনরায় নিয়োগ দেওয়া হচ্ছে। এটি নতুন কোন মোতায়েন নয়।

কর্মকর্তারা বলেছেন, জম্মু ও কাশ্মীর থেকে প্রায় ২০০ সংস্থার আধাসামরিক বাহিনীকে বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যগুলোতে প্রেরণ করা হয়েছিল, যার বেশিরভাগই নিয়োজিত ছিল পশ্চিমবঙ্গে। পঞ্চাশটি সংস্থার বাহিনী এক মাস আগে ফিরে আসলেও বাকিগুলো এখন ফিরে এসে নতুন করে কাজে যোগ দিচ্ছেন। সূত্র: এনডিটিভি

-এটি