শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল ২৫ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন, প্রস্তুতি নিচ্ছে ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি সম্পত্তি হস্তান্তর সংশোধনী বাতিলের দাবি আল-হাইআতুল উলয়ার রাজধানীর ফুটপাতে মিলল দুই লাশ জাতীয় জাদুঘরে শুরু ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’

জঙ্গিবিমান দুর্ঘটনায় ইরানে ২ পাইলট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের দেজফুল শহরের একটি বিমানঘাঁটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। সেনাবাহিনী বলেছে, এ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সেনাবাহিনী মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে বলেছে, এফ-৫ মডেলের একটি বিমান নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে পাইলটদের চেয়ার অনির্ধারিতভাবে সক্রিয় হয়ে উঠলে সামনে-পেছনে থাকা দুই পাইলট ছিটকে যার যার কেবিনের ছাদে আছড়ে পড়েন এবং কেবিনের মধ্যে মারা যান।

এফ-৫ মডেলের একরম একটি জঙ্গিবিমান উড্ডয়নের আগে কেবিনের মধ্যেই নিহত হন দুই পাইলট
বিবৃতিতে নিহত দুই পাইলটের নাম কর্নেল কিয়ানুশ বাসাতি ও ক্যাপ্টেন হোসেইন নামনি বলে উল্লেখ করা হয়েছে।

কেন উড্ডয়নের আগে কেবিনের কাচে ঢাকা ছাদ আটকানোর পর অনির্ধারিতভাবে চেয়ারগুলো কাজ করতে শুরু করল তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

সূত্র: পার্স টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ