বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

চট্টগ্রামে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৩০ মে) উপজেলার মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘরওয়ালার মসজিদে এ ঘটনা ঘটে।

মুহা. হানিফ (৬০) নামের ওই মুসল্লি নামাজরত অবস্থায় হঠাৎ ঢলে পড়লে স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনেন অন্য মুসল্লিরা। পরে ওই চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

মুহা. হানিফ ওই এলাকার আব্বাস মোল্লার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাকসুদ আলম। তিনি বলেন, হানিফ ভাই আসরের সুন্নাত নামাজ পড়ার সময় হঠাৎ ঢলে পড়ে যান। এ সময় ডাক্তার ডেকে আনলে তিনি পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হানিফ ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। এলাকার সবাই উনাকে অত্যন্ত পছন্দ করতেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ