শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

অবশেষে গাজার পাশে দাঁড়াতে বললেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিও এ আহবান জানিয়েছেন। একইসঙ্গে সেখানে আরও বেশি সহযোগিতা পাঠানোর বিষয়েও কথা বলেন এই দুই নেতা। তবে এই সাহায্য কোনো রাজনৈতিক দলের কাছে না গিয়ে যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় সে বিষয়ে সতর্ক করেছেন তারা। এর আগে গাজা ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাইডেনকে।

সোমবার (২৪ মে) টেলিফোনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলাপ করেন তিনি। এসময় ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য মিসরকে আবারো ধন্যবাদ জানান বাইডেন। বৃহস্পতিবার (২০ মে) যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য মিসরের রাষ্ট্রপতি সিসিকে তাৎক্ষণিক ধন্যবাদ জানিয়েছিলেন বাইডেন।

আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েল পুলিশ হামলা করে। গত ১০ মার্চ থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ