শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

‘আমার ৫০ ছেলে থাকলে, সবাইকে বলতাম ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ১১ দিনের আগ্রাসনে পুরোপুরি বিধ্বস্ত গাজা উপত্যকা। যুদ্ধবিরতির পর এখন চলছে উদ্ধারকাজ। ইসরায়েলি হামলায় আরো অনেকের মতো আবু ইয়াহিয়ার বাড়িটিও বিধ্বস্ত হয়েছে। আবু ইয়াহিয়া তার বিধ্বস্ত বাড়ির কাছে একটি জলপাই গাছের নিচে বসে আছেন।

এবারের ইসরায়েলি হামলা শুরু হয়েছে হামাসের রকেট নিক্ষেপের মধ্য দিয়ে। সূত্রপাত্র হয়েছিল পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে। এর রেশ ধরে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। আল্টিমেটাম দেয় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। আল্টিমেটামের সময় শেষ হয়ে গেলে রকেট নিক্ষেপ করে হামাস। আর সাথে সাথে নেমে আসে ইসরায়েলি আগ্রাসন।

অনেকেই মনে করতে পারে, হামাস যদি রকেট নিক্ষেপ না করত, তবে হয়তো ইসরায়েল হামলা চালাত না। কিন্তু গাজার লোকজন কিন্তু তা মনে করে না। এই ইয়াহিয়ার কথাই ধরা যাক। ইসরায়েলের বিরুদ্ধে বেশ ক্রুদ্ধ তিনি।

তিনি বলেন, আমার ৫০টি ছেলে থাকলে তাদের সবাইকে বলতাম, যাও- ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করো।

Israel's 11-day bombardment of the Gaza Strip this month killed nearly 250 Palestinians and destroyed buildings and critical infrastructure [Emmanuel Dunand/AFP]

তিনি এখন ধ্বংসস্তুপ পরিষ্কার করছেন। তিনি কিন্তু দমে যাচ্ছেন না। রাতে তিনি এই ধ্বংসস্তুপের ওপরই ঘুমাচ্ছেন।
তিনি বলেন, আমার পরিবার আমাকে এই জায়গা ত্যাগ করতে বলেছে। কিন্তু আমি শুনিনি। এখানেই আমার বাড়ি।

এদিকে ইসরায়েল ও গাজার মধ্যকার যুদ্ধবিরতি যাতে টিকে থাকে, তার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্র ছাড়াও মিসর, জর্ডান ও অন্যান্য দেশ চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। গাজায় কিছু সাহায্যও আসছে। সেগুলো বণ্টন করা হচ্ছে।

ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২৪৮ জন নিহত হয়েছে। অন্তত ছয় হাজার লোক তাদের বাড়িঘর হারিয়েছেন।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ