শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ধারাবাহিক বন্দুক হামলায় দিশেহারা যুক্তরাষ্ট্র প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের বন্দুক হামলা। একের পর এক বন্দুক হামলায় দিশেহারা মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের ডাউনটাউনে বেপরোয়া অস্ত্রধারীদের হামলায় হতাহত হলেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় শনিবার (২২ মে) রাত দুইটার দিকে একটি নৈশক্লাবের কাছে আড্ডা দেয়ার সময় কয়েকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত দুই অস্ত্রধারী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। এ সময় হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হলেও পুলিশের গুলিতে মারা যান আরেকজন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতদের মধ্যে ৫ জন নারী ও ৫ জন পুরুষ। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

মিনিয়াপোলিস পুলিশে মুখপাত্র জন এল্ডার বলেন, এটা একটা দুঃখজনক ঘটনা। হামলার কারণ জানতে আমাদের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে স্বচ্ছতার সাথে তদন্ত করা হবে। এখনো আমরা নিশ্চিত নই কে আসল হামলাকারী। ঘটনাস্থলের ভিডিও সংগ্রহে খতিয়ে দেখা হবে সেখানে কি ঘটেছিল। হামলাকারী পালিয়ে গেছে কিনা সে বিষয়ে জানাতে রাস্তার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে হামলাকারী দুইজন ছিল।

এর আগে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলার শিকার হন মায়ের সাথে গাড়িতে বসা ৬ বছরের এক শিশু। ওই হামলার এখনও কূল কিনারা করতে পারেনি পুলিশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ