শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

করোনা চিকিৎসা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য, রামদেবকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনায় লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন শুধু অ্যালোপ্যাথি চিকিৎসার জন্য— এ ধরনের বিতর্কিত একাধিক মন্তব্যের জন্য ফের শিরোনামে যোগগুরু রামদেব।

এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যোগগুরুকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতীয় চিকিৎসকদের শীর্ষ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।  খবর আনন্দবাজার পত্রিকার।

আইএমএ তাকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে। যদিও রামদেবের সংস্থা ‘পতঞ্জলি’ বিবৃতি দিয়ে জানিয়েছে, যে ভিডিওর ভিত্তিতে এই অভিযোগ করা হয়েছে সেটি জাল। আধুনিক চিকিৎসা পদ্ধতি বা অ্যালোপ্যাথির সঙ্গে যোগগুরুর কোনো বৈরিতা নেই।

সম্প্রতি একটি অনুষ্ঠানে রামদেবকে বলতে শোনা গেছে, করোনা পরিস্থিতিতে ভারতে লাখ লাখ মানুষ মারা গেছেন শুধু অ্যালোপ্যাথি ওষুধের জন্য।  অক্সিজেন ঘাটতির কারণে বা চিকিৎসা না পেয়ে যত মৃত্যু হয়েছে, তার থেকে অনেক বেশি এই সংখ্যা। শুধু তা-ই নয়, অ্যালোপ্যাথিকে ‘দেউলিয়া হয়ে যাওয়া’ এবং ‘বোকা বোকা চিকিৎসা পদ্ধতি’ বলেও মন্তব্য করেন তিনি।

ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ নিয়ে আপত্তি তোলে আইএমএ। করোনা পরিস্থিতিতে চিকিৎসকরা দিন-রাত যুদ্ধ করছেন। রোগীদের বাঁচানোর চেষ্টা করছেন।

অক্সিজেন ঘাটতি, হাসপাতালে শয্যার ঘাটতির মতো প্রতিকূলতা সত্ত্বেও নিরন্তর কাজ করে চলেছেন তারা। এই পরিস্থিতিতে যোগগুরুর এই মন্তব্যের তীব্র ভাষায় বিরোধিতা করেছেন চিকিৎসকরা।

দেশবাসীর কাছে এই মন্তব্য ভুল বার্তা দিচ্ছে, এই অভিযোগে রামদেবকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে আইএমএ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ