বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

কাবা শরীফের ইমামের ওপর হামলা চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারামে জুমার নামাজের খুতবা দেয়ার সময় খতিবের ওপর হামলা চেষ্টা করেন এক ব্যক্তি। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাকে আটক করা হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজের খুতবা দিচ্ছেন ইমাম। এসময় সামনে থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে ইমামের মেহরাবের দিকে তেড়ে যান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে শক্তহাতে প্রতিহত করেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ওই হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে এবং কী উদ্দেশ্যে হামলার চেষ্টা চালানো হয়, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনার পর মক্কা পুলিশ টুইটবার্তায় জানিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ