শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, নারী ও শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানোর দায়ে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে গোটা বিশ্বের মেনে নেওয়া উচিৎ।

ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে শুক্রবার তিনি এ কথা বলেন। এরদোগান বলেছেন, বিশ্ববাসী ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। খবর আনাদোলুর।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি- তারা যেন ইসরায়েলকে দখলদার ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ইসরায়েল ১৯৪৭ সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো ভূমি বাকি আছে।

এরদোগান বলেন, বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলে সেটাই হচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এসব কথা বললেন।

১১ দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের শর্ত মেনে শুক্রবার ভোর থেকে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করেছে। এটাকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের জন্য বড় বিজয় হিসেবে গণ্য করা হচ্ছে।

ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ জন ফিলিস্তিনি শহিদ হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। অন্যদিকে, হামাসের রকেট হামলায় ইসরাইলে ১৩ জন নিহত হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ