শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

যোগী রাজ্যে এবার গুঁড়িয়ে দেওয়া হলো শতবর্ষী প্রাচীন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরাবাঁকিতে যোগী আদিত্যনাথের সরকার একটি প্রাচীন মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনার জেরে ওই এলাকায়  উত্তেজনা বিরাজ করছে।

গরিব নেওয়াজ নামে ওই মসজিদটি মঙ্গলবার (১৮ মে) ভেঙে ফেলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

স্থানীয় প্রশাসনের দাবি, ওই মসজিদের কাঠামোটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং এলাহাবাদ হাইকোর্টের অনুমতি নিয়েই সেটি ভেঙে ফেলা হয়েছে। তবে শতবর্ষী এই মসজিদ ভাঙার তীব্র নিন্দা জানিয়ে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ড ও সুন্নী ওয়াকফ বোর্ড।

বরাবাঁকির স্থানীয় মুসলিমরাও বলছেন, গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ওই মসজিদে নিয়মিত নামাজ পড়ানো হতো। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে মাত্র ২০ মাইল দূরে পুরোনো জনপদ ও জেলা শহর বরাবাঁকি।

জানা গেছে, মাস দুয়েক আগে জেলা প্রশাসন মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকেই ওই এলাকায় তীব্র উত্তেজনা শুরু হয়।

মঙ্গলবার মসজিদের পুরো কাঠামোটিই ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। বরাবাঁকির জেলা প্রশাসক আদর্শ সিং এরপর গণমাধ্যমকে বলেন, ‘ওই অবৈধ স্থাপনা কেন ভেঙে ফেলা হবে না তার কারণ দেখাতে আমরা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ দিয়েছিলাম গত ১৫ মার্চ।’

কিন্তু সেখানকার বাসিন্দারা শুনানিতে আসেননি। এরপর ২ এপ্রিল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের রায়েই প্রমাণিত হয়ে যায় যে ওই কাঠামো অবৈধ।

আদালতের আদেশেই কাঠামোটি ভাঙা হয়েছে বলে প্রশাসন দাবি করলেও গরিব নেওয়াজ মসজিদের খাদেম রমজান আলির অভিযোগ, ‘তাদের বক্তব্য পেশ করার কোনো সুযোগই দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘গত ১৭ মার্চ আমরা নোটিশের জবাব দিতে গেলেও কাছারি তা গ্রহণ করেনি। এরপর ওরা জেসিবি এনে আমাদের মসজিদের গেট ভেঙে ওখানে রাতারাতি দেয়াল তুলে দেয়।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ