রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

একদিনেই ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ ৪২ বেসামরিক ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েল রোববার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনে।  নারী-শিশুসহ এদিন ৪২ বেসামরিক ফিলিস্তিনি ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় নিহত হয়েছেন।

আন্তর্জাতিক সব নিয়মনীতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী রোববার গাজা সিটির আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে সবচেয়ে বেশি মারা গেছেন শিশু ও নারীরা।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববারের হামলায় ১০ শিশু ও ১৬ নারীসহ ৪২ জন নিহত এবং অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই শিশু।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্সকর্মীরা জানিয়েছেন, গাজার আল-রিমাল আবাসিক এলাকায় ধ্বংসস্তূপের নিচে অনেকে এখনও চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে জরুরি উদ্ধার সরঞ্জাম ও সহায়তা প্রয়োজন।

ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের রাস্তাঘাট পর্যন্ত বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে। এতে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো ধরনের নোটিশ ছাড়াই একের পর এক আবাসিক ভবন বোমা মেরে গুঁড়িয়ে দেয় দখলদার ইসরাইল বাহিনী।

ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে, রোববার তারা গাজায় ৯০টিও বেশি অবস্থানে হামলা করেছে। তাদের দাবি, তারা হামাস ও ইসলামি জিহাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

কিন্তু প্রকৃতপক্ষে, গাজার আবাসিক এলাকায় হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে ফিলিস্তিনের ওই জনপদকে। ইহুদিবাদীদের হামলার প্রধান শিকার হচ্ছেন—  নারী ও শিশুরা, যা সুস্পষ্টভাবে মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ