রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবস্থা নিতে বললো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো ব্যবস্থা নেয়নি। আর এজন্য দায়ী যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ এনে নিরাপত্তা কাউন্সিলকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায়বিচারের বিপরীতে অবস্থান নিয়েছে। আর সেজন্য নিরাপত্তা পরিষদ ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো শান্তি চুক্তিতে বারবার ব্যর্থ হয়।

এদিকে গাজায় রাতভর বিমান হামলার পর রোববার (১৬ মে) সকালেও বোমা বর্ষণ করেছে ইসরায়েল। বাদ যায়নি আবাসিক ভবনও। সবশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭১। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও জবাব দিচ্ছে। ইসরায়েলের হামলায় গুঁড়িয়ে দেয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও এপির ভবন।

গাজাসহ অধিকৃত পশ্চিমতীরে বিক্ষোভে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইহুদি বাহিনীর বর্বরতার শিকার থেকে রেহাই মেলেনি নিষ্পাপ শিশুদেরও। রোগীর চাপ সামাল দিতে গিয়ে অসহায় ডাক্তার ও নার্স।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ