বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

৮৭ বছর পর আয়া সোফিয়াতে ঈদের নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে ৮৭ বছর পর ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্য অনুসারে শান্তির প্রতীক তলোয়ার হাতে নিয়ে মিম্বারে খুতবা পাঠ করেন তুরস্কের ধর্মীয় বিষয়ক অধিদপ্তর দিয়ানাতের প্রধান অধ্যাপক ডা. আলী এরবাস।

আয়া সোফিয়া ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয় থেকে ১৯৩৪ সাল জাদুঘরে রূপান্তরিত হওয়ার আগে প্রায় ৪৮১ বছর আয়া সোফিয়া মসজিদ হিসেবে ব্যবহৃত করে আসছিলেন মুসল্লিরা। ৮৬ বছর পর আয়া সোফিয়া মসজিদ হিসেবে ব্যবহারের রায় দেয় দেশটির আদালত। পরে ৮৭ বছর পর প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়া হলো আয়া সোফিয়ায়।

করোনা মহামারির কারণে সীমিত সংখ্যক লোক আয়া সোফিয়া মসজিদের ভেতরে নামাজের সুযোগ হয়েছে। যারা ভেতরে নামাজ পড়ার সুযোগ পাননি তারা মসজিদের আঙিনা ও স্কোয়ারে অবস্থান নেন।

অধ্যাপক ডা. আলী এরবাস খুৎবায় বলেন, ঈদের উৎসব সমূহ একই বিশ্বাসে বিশ্বজুড়েই ইসলামী ভ্রাতৃত্ববোধ গভীরভাবে অনুভূত হয়, যা আমাদের রবের ঘোষণা। একই সভ্যতার সদস্যদের পারস্পরিক আনন্দ এবং উৎসাহের দিন ঈদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ