রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মাও. হাবিবুর রহমান আজমির ইন্তেকালে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে: আল্লামা আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস শিক্ষক মাওলানা হাবিবুর রহমান আজমি কাসরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা সৈয়দ আরশাদ মাদানি।

তিনি বলেন, তার মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। তিনি হাদিস ও রিজালের ইতিহাস সম্পর্কে পারদর্শী ছিলেন। তার পড়াশোনা ছিল অনেক গভীর। তার শিক্ষাগত সেবা দারুল উলূম দেওবন্দের নবজাগরণে সোনার অক্ষরে লেখা থাকবে। তিনি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে দারুল উলূম দেওবন্দে দরস তাদরিসের দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন তিনি সম্পাদকও ছিলেন দারুল উলুম দেওবন্দ পত্রিকার। এ সময়ে তিনি ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও গবেষণামূলক বই রচনা করেছেন।
আজ তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন।

মাওলানা আরশাদ মাদানি আরো বলেন, মাওলানা হাবিবুর রহমান আজমি কাসেমি কিছুদিন জামিয়তে উলামায়ে হিন্দ-এর ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। তিনি দেশ জাতি ও উলামায়ে দেওবন্দের অনেক অনেক খেদমত করেছেন।

এর আগে হাদিসের খ্যাতিমান শিক্ষক, দারুল উলূম দেওবন্দের প্রবীণ উস্তায মাওলানা হাবিবুর রহমান আজমী মে ১৩ বৃহস্পতিবার ৩০ রমজানুল মোবারক ভোর সকালে আনুমানিক ৭৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি তার নিজ শহর আজমগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সূত্র: মিল্লাত টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ