শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ফিলিস্তিনের প্রতি আরব রাষ্ট্রগুলোর সংহতি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে শেখ জারাহ, গাজা এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি আরব রাষ্ট্র ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ।

এরই মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরব ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান লড়াই থামানোর জন্য জাতিসংঘে আরব গ্রুপের বৈঠকের নেতৃত্ব দিচ্ছে। জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ ইয়াহিয়া আল-মোলালিমি ইসরায়েলি হামলার কথা তুলে ধরার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভোলকান বোজকিরের সাথে সাক্ষাত করেছেন।

এছাড়া তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল-মৌলালিমি জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধিদের সাথেও সাক্ষাত করেছেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানও ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ও ফিলিস্তিনের ক্রমবর্ধ্মান সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। আমরা এই লড়াইয়ের ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই এবং সহিংসতা বন্ধ করার জন্যে দুই পক্ষকে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সকল পক্ষকে যুদ্ধবিরতি অবলম্বন করার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানাচ্ছি।’

ইরাকি সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এবং তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়িপ এরদোগান দুজনের মধ্যে টেলিফোন চলাকালীন ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারও নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

এদিকে তিউনিশিয়ার রাষ্ট্রপতি ফিলিস্তিনি ও তাদের শান্তির অধিকার এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রকে সমর্থন করে একটি বিবৃতিও জারি করেছেন। তিউনিশিয়ার রাষ্ট্রীয় সংস্থা টিএপি জানিয়েছে, দেশটির রাষ্ট্রপতি " ফিলিস্তিনের পবিত্র স্থানগুলির ইসরায়েলি বাহিনী দ্বারা উস্কানিমূলক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ