বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি শরণার্থী শিবির, শিশুসহ নিহত বেড়ে ১৩৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে রক্ষা পায়নি শরণার্থী শিবিরও। অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণে সেখানে নিহত বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৭ শিশু রয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছে প্রায় ১ হাজার।

গাজার আল-শাতি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইহুদি বাহিনী। এতে দুই নারী ও ছয় শিশু নিহত হয়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে গাজার প্রতিরোধ সংগঠন হামাস। জবাবে তারা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।

এদিকে গাজায় হামলার প্রতিবাদে পশ্চিমতীরে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। বিক্ষোভে হামলা চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বাসা-বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে ইহুদি সেটলাররা।

এছাড়া ইসরায়েলে অভ্যন্তরে গাজায় হামলা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উগ্রপন্থী ইহুদিরা হামলা চালিয়েছে। সেখানকার ইসরায়েলি-আরবদের বাসা-বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে তারা।

রাশিয়া ও মিসরের দেওয়া ‘যুদ্ধবিরতি’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিজেদের শক্তি ব্যবহার করার জন্য উগ্রপন্থী ইহুদিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুসালেম দখল দিবস’ উদ্‌যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ