বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত, বিশেষ দোয়া ও মোনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে হাজারো মুসল্লি অংশ নিয়েছেন। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

মোনাজাতে  আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানায় হাজারো হাত। করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এবং ফিলিস্তিনসহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। এ সময় ‘আমিন’ ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয় জাতীয় মসজিদ।

শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়।

নামাজের আগে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদে আসতে শুরু করেন। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে বাইরে নামাজ পড়েন।

মসজিদের প্রবেশপথে জীবাণুনাশক স্প্রে করা হয়। যাদের মুখে মাস্ক নেই তাদের বিনামূল্যে মাস্ক সরবরাহ করে মসজিদ কর্তৃপক্ষ। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন। তবে মুসল্লিরা মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানতে অনেকের মধ্যে অনীহা দেখা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ