বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আল-আকসায় ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন: বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের আল-আকসায় তারাবি ও ইতিকাফরতদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দখলদার ইসরায়েলি বাহিনীর আল আকসা মসজিদে হামলা, শেখ জাররাহ পাড়ায় ফিলিস্তিনি পরিবারদের উচ্ছেদ এবং বেসামরিক জনগোষ্ঠীকে স্থানান্তরিত করা মানবিক মানদণ্ড, মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং চুক্তির লঙ্ঘন। এই ধরনের সন্ত্রাসী আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এর আগে ফিলিস্তিনের জেরুসালেমে আল আকসা মসজিদ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালায়। গত কয়েক দিন ধরে ফিলিস্তিনিদের ওপর হামলার পর সোমবার সকালেও মসজিদ কম্পাউন্ডে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা মসজিদ এলাকা ঘেরাও করে রাখে। মুসল্লিদের ওপর রাবার কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড বোমা নিক্ষেপ করে। এতে শতাধিক ফিলিস্তিনি আহত হয়।

বিবৃতিতে বলা হয়, পূর্ব জেরুসালেম-আল কুদসকে রাজধানী রেখে দ্বি-রাষ্ট্র তত্ত্বের আঙ্গিকে ১৯৬৭ সালের সীমানাভিত্তিক একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করছি।

বাংলাদেশ মনে করে, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী, ফিলিস্তিনের মানুষের সার্বভৌমত্ব ও স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন ইস্যুতে উভয় দেশের সংলাপের মাধ্যমে শান্তিচুক্তিতে পৌঁছানো উচিত।

প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ফিলিস্তিনিদের জনগণের প্রতি সমর্থন দিয়ে আসছে। এমনকি এ কারণে ইসরায়েল ১৯৭১ সালে স্বাধীনতার পর স্বীকৃতি দিতে চাইলেও তা গ্রহণ করেনি বাংলাদেশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ