বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সরকারি সংস্থাগুলোকে স্বাবলম্বী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি সব সংস্থাকে নিজেদের টাকায় চলতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মতো সরকারি সব সংস্থা নিজেরা যে টাকা আয় করে, সেই টাকা দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

আ জমঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এই নির্দেশ সাংবাদিকদের জানান।

প্রধানমন্ত্রী গণভবনে থেকে ভার্চ্যুয়ালি একনেক সভায় অংশগ্রহণ করেন। পরে পরিকল্পনামন্ত্রী তার দপ্তর থেকে ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

একনেক সভায় ১১ হাজার ৯০১ কোটি টাকা ব্যয় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৮ হাজার ৯৯১ কোটি টাকা। বাকি টাকা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি সংস্থাগুলো তো নিজেরা আয় করে। তাহলে যে টাকা আয় করে, সেই টাকা দিয়ে কেন চলতে পারে না। কেন সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। সরকারি সংস্থাগুলোকে নিজেদের পায়ে দাঁড়ানো এবং স্বাবলম্বী হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি কোষাগার থেকে সংস্থাগুলোকে টাকা দেওয়া হবে না বলে জানান পরিকল্পনামন্ত্রী।

তাহলে সরকারি সংস্থাগুলো কীভাবে চলবে— জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, আপনি ব্যবসা করবেন, সেখানে তো আমি গিয়ে বুদ্ধি দিতে পারি না। আপনি ব্যবসা করেন, তাই আপনিই বুদ্ধি খাটিয়ে কাজ করুন। সকাল-সন্ধ্যায় যদি মন্ত্রী–সচিবেরা সংস্থাগুলোকে বুদ্ধি দিতে যান, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না।

একনেকের সভায় বিটিসিএলের একটি প্রকল্প অনুমোদন দিতে গিয়ে সরকারি সংস্থাগুলো নিজেদের টাকায় চলার বিষয়টি আলোচনায় আসে। ৯৫ কোটি টাকা খরচে ‘বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ স্থাপন’ শিরোনামের একটি প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প তো বিটিসিএল নিজেদের টাকায় বাস্তবায়ন করতে পারে। কারণ, তারা নিজেরা আয় করে।

এর আগে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের টাকায় চলতে নির্দেশ দেওয়া হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ