মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২

সস্ত্রীক করোনার টিকার প্রথম ডোজ নিলেন জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। অটোয়ায় স্থানীয় সময় গত শুক্রবার সকালে তারা করোনার টিকা নেন। খবর গ্লোবাল নিউজের।

টিকা নেওয়ার পর ট্রুডো বলেন, ‘করোনার টিকা নিতে পেরে আমি খুবই উৎফুল্ল।’ এ সময় তিনি ক্যামেরার সামনে ‘থাম্বস আপ’ চিহ্ন দেখান। পরে টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জাস্টিন ট্রুডো।

এসব ছবিতে টিকা নেওয়ার সময় ট্রুডোর পাশে তার স্ত্রী সোফিকে হাত ধরে থাকতে দেখা যায়। গত বছর মহামারি শুরুর দিকে সোফি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

কানাডার প্রধানমন্ত্রীর আগে শুক্রবার সকালে টিকা নেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্যাটি হ্যাজদু।

এনটি