মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বেড়ে যাবে দাম  হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২

ডেন্টাল ভর্তি পরীক্ষা পিছিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়ছে সরকার। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বিডিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে ১১ জুন। আগামী ৩০ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক এ কে এম আহসান হাবিবের সই করা এক বিজ্ঞপ্তিতে এই পরীক্ষা পেছানোর কথা জানানো হয়েছে।

গত মার্চ মাসের শুরু থেকেই দেশে আছড়ে পড়তে শুরু করেছিল কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ। তবে এর মধ্যেই গত ২ এপ্রিল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নিয়েছে সরকার।

স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলা হলেও সেদিন পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে হাজারো অভিভাবকের ভিড় দেখা গিয়েছিল। তবে এর পর আর কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

-এএ