শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

ভোলায় একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৩৭৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় একদিনে ৩৭৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলায় ৩৭৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে গত এক সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৬ জনে দাঁড়াল। বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। শয্যা সংকট থাকায় হাসপাতালের বারান্দা আর মেঝেতেই চলছে রোগীদের চিকিৎসা। আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৭৬টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, ভোলা সদর হাসপাতালের ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিল ১৩৩ জন রোগী। একই সময়ে দৌলতখানে ৩৮ জন, বোরহানউদ্দিনে ৪১ জন, লালমোহনে ৪৫ জন, চরফ্যাশনে ৫৮ জন, তজুমদ্দিনে ২৪ জন ও মনপুরায় ২৫ জন ডায়রিয়া আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন যা ওয়ার্ডের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি। গত ২ দিন জেলায় যথাক্রমে ৩৭৮ ও ৩৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছে।

এ বিষয়ে ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, গত এক মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ২৮৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৪৪৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ