মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বই পরিবহনে ৫ কোটি ৮৬ লাখ টাকার বরাদ্দ আবহাওয়া পরিবর্তনের সময় নবীজি (সা.) যে দোয়া পড়তেন বন্ধ কারখানাগুলো দ্রুতই খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, আহত ২ মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণে ১৫শ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার’ জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে ছয় মাস ধরে বেতন বন্ধ, মাদরাসার সুপারকে তালাবদ্ধ করলেন শিক্ষকরা

মালদ্বীপে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালদ্বীপে ভবন থেকে পড়ে মুহা. নুরু মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। মালদ্বীপের একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, নুরু মিয়া মালদ্বীপের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। ১৪ এপ্রিল (বুধবার) কাজ করার সময় হঠাৎ চারতলা থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আইসিইউতে ৬ দিন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০ এপ্রিল ভোর ৬টায় তিনি মারা যান।

নুরু মিয়া শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের মৃত আলী চৌধুরীর ছেলে।

-এএ