শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই

গাইবান্ধায় আ.লীগ নেতার বাড়িতে ব্যবসায়ীর লাশ: দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে আবার অপহরণকারীদের হাতে তুলে দেয়ার পর মৃত্যুর ঘটনায় সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান ও এসআই মোশাররফকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি জানান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানার বাসা থেকে হাসান আলী (৪৩) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বিভিন্ন অভিযোগ আসে।

অভিযোগ ওঠে অপহৃত ব্যবসায়ী হাসান আলীকে উদ্ধার করে আবার অপহরণকারী মাসুদ রানার হাতে তুলে দেয়ায় পুলিশ জড়িত ছিল। এ ঘটনায় গত ১১ এপ্রিল তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান ও এসআই মোশাররফকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ১০ এপ্রিল জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন নিহত হাসান আলীর স্ত্রী মাসুদ রানাসহ তিনজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেদিন দুপুরেই গাইবান্ধায় পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে দল থেকে বহিষ্কার করা হয় ও জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ