বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

হামলা-মামলা ও গ্রেফতার করে লকডাউনকে পশ্নবিদ্ধ করা হচ্ছে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, পবিত রমজান মাসে আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানি করে মানুষের মাঝে আতঙ্ক তৈরি করা হচ্ছে। সরকার জনগণের প্রতিবাদকে ভয় পায় বলে লকডাউনের মধ্যে আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দকে গ্রেফতার করে লকডাউনকে পশ্নবিদ্ধ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের জরুরি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, রিমান্ডের নামে আলেম-উলামাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে। হামলা মামালা ও গ্রেফতার করে সরকার নিজের পতন ডেকে আনছে। হামলা মামলা হয়রানি ও গ্রেফতার বন্ধ করুন, রিমান্ডে অমানবিক আচরণ আল্লাহ সহ্য করবেন না।

তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীনসহ আটককৃত সকলকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন খান প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ