মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মসজিদে স্বাস্থ্যসচেতন মুসুল্লিদের উপচেপড়া ভীড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মসজিদগুলোতে ২০ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবে না-সরকার এমন প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু ধর্মপ্রাণ বাংলাদেশের মসজিদগুলোতে বাড়ছে মুসল্লিদের ভীড়। এমন পরিস্থিতিতে সরকারের বেঁধে দেয়া ২০ জনের সীমাবদ্ধতা মান্যকারী মুসল্লিদের সংখ্যা খুব বেশি নয়। গতকাল রমজানের প্রথম তারাবিতে দেখা গেছে বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভীড়। তারা সরকারের বেধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই তারাবির নামাজ আদায় করছেন। বলা যেতে পারে, মসজিদে স্বাস্থ্যসচেতন মুসুল্লিদের উপচেপড়া ভীড় বাড়ছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অধিক মুসুল্লিদের আগমনের বিষয়টিকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।

গতকাল বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়তে এসেছিলেন মোহাম্মদ আকরাম হোসাইন। পুরান ঢাকার নিমতলী এলাকা থেকে ছুটে এসেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তারাবির নামাজ আদায়ের জন্য। তিনি জানান, ‘আমরা সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করছি।

রাজধানীর মহাখালীর গাউসুল আজম জামে মসজিদের মুসল্লি মো. খায়রুল ইসলাম বলেন, ‘যদিও সরকার করোনা থেকে বাঁচার জন্য ২০ জনের বেশি মুসুল্লি অংশ নিতে নিষেধ করেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আমরা নামাজ আদায় করছি।’ রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে একই চিত্র দেখা গেছে।

এর আগে করোনা সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধের মধ্যে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে মসজিদে ২০ জনের বেশি মুসল্লি নামাজে অংশ নিতে না করেছে ধর্ম মন্ত্রণালয়। পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজের ক্ষেত্রে এ নিয়ম মানার আহবান জানিয়েছেন তারা।

এমডব্লিউ/