আওয়ার ইসলাম: বাংলাদেশে বিদেশী ভাষা চর্চা বৃদ্ধি করা ও অপরাপর দেশের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ আরো শক্তিশালী করার লক্ষ্যে ৫ রমজান থেকে শুরু হচ্ছে তুর্কি ভাষাশিক্ষা কোর্স। ‘তুর্কি ভাষা ও অনুবাদ কেন্দ্র’ কোর্সটির আয়োজন করেছে।
কোর্সটি সম্পর্কে প্রধান প্রশিক্ষক বলেন, আরবি, উর্দু, ফার্সি সম্পর্কে যাদের কিছুটা হলেও ধারণা আছে, তাদের জন্য তুর্কি ভাষা খুবই সহজ। কারণ তুর্কিতে আপনি পাবেন আরবি, উর্দু, ফার্সির অসংখ্য শব্দ ও ব্যকরণগত চমকপ্রদ মিল! আপনার জানার কথা, নিকট অতীতেও আরবি হরফে লেখা হতো ইসলামি ঐতিহ্যের অন্যতম শিকড়ের এই ভাষা।
তুর্কি ভাষা ও অনুবাদ কেন্দ্র সূত্রে জানানো হয়, তুর্কি ভাষাশিক্ষা সাধারণত A1, A2, B1, B2 এই চারভাগে বিভক্ত থাকে। আমাদের কোর্সটি A1, A2 এবং B1, B2 এই দু’ভাগে দু’টি ব্যাচে বিভক্ত থাকবে। প্রথম ব্যাচ A1, A2-তে সীমাবদ্ধ থাকবে। দ্বিতীয় ব্যাচে থাকবে B1, B2.
‘প্রথম ব্যাচে উত্তীর্ণরা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় তুর্কি ভাষা পড়তে, লিখতে ও বলতে পারবে এবং তুর্কিদের সাথে স্বাভাবিক মিট করতে পারবে।’
‘প্রথম ব্যাচটি সমাপ্ত করার পর প্রশিক্ষণার্থী চাইলে ব্যক্তি উদ্যোগে ভাষাটির পূর্ণাঙ্গ দক্ষতা অর্জনে সক্ষম হতে পারবে; সে কলাকৌশল ও পদ্ধতি আমরাই শিখিয়ে দেব।’

কোর্স ব্যবস্থাপক বলেন, যারা আমাদের দু’টি ব্যাচই সমাপ্ত করতে পারবেন, তারা একাডেমিক লেভেলে অনর্গল তুর্কি ভাষা পড়তে, লিখতে ও বলতে পারার পাশাপাশি যেকোনো তুর্কি স্কলারের লেকচার অনায়াসে বুঝতে পারবেন।
তিনি আরো বলেন, দুটি ব্যাচ সমাপ্ত করার পর অভিজ্ঞরা তুর্কি ভাষার যে কোনো কন্টেন্ট ডাবিং, অনুবাদ ও গবেষণার কাজে নিয়োজিত হতে পারবেন। (আমাদের তৃতীয় ব্যাচে থাকবে তুর্কি ভাষা থেকে ডাবিং, অনুবাদ ও গবেষণার কলাকৌশল বিষয়ক কোর্স।)
‘দুই ব্যাচে উত্তীর্ণরা তুরস্কের যেকোনো সরকারী ভাষা ইনস্টিটিউটের পরীক্ষায় অংশ নিয়ে ইউনিভার্সিটি ভর্তির জন্য প্রয়োজনীয় B2 সার্টিফিকেট