বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সুস্থতা-অসুস্থতা আল্লাহরই নেয়ামত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহবুবা সিদ্দিকা

সুস্থতা-অসুস্থতা আল্লাহরই নেয়ামত। সুস্থতা যেমন আল্লাহর নেয়ামত ঠিক তেমনি অসুস্থতাও আল্লাহর নেয়ামত। বাংলায় একটা প্রবাদবাক্য আছে,'সুস্থতাই সকল সুখের মূল'।

সুস্থতা মহান আল্লাহ পাকের এক বিশেষ নেয়ামত।যা আল্লাহ তায়া’লা বান্দাদের দান করে থাকেন। কেননা সুস্বাস্থ্য মুমিনের জন্য রহমত স্বরূপ। তাইতো রাসূল সা. বলেন, ‘একজন ভগ্ন স্বাস্থ্যবান মুমিন থেকে স্বাস্থ্যবান মুমিন আল্লাহ্র নিকট শ্রেষ্ঠ ও প্রিয়’।

হাদীস শরীফে এসেছে, ইবনে আব্বাস রা: বলেন, রাসূল সা: বলেন, দু’টি নিয়ামতের ব্যাপারে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত। নিয়ামত দু’টি হলো; 'সুস্থতা' ও 'অবকাশ। (সহিহ বুখারি)

সুস্থতা কতো বড়ো নেয়ামত তা এই হাদীস থেকে স্পষ্ট হয়।কারণ, হাদীসে বর্ণিত দুইটি নেয়ামত মানুষের কাছ থেকে চলে গেলে মানুষ এর কদর বুঝে।তখন বুঝা যায় সুস্থতা কতো বড়ো নেয়ামত ছিলো।

অন্য হাদীসে নবী করিম সা. বলেন, অবশ্যই মানুষকে সুসাস্থ্য ও সুস্থতার চেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আর কিছু প্রদান করা হয় নি। (সুনানে নাসায়ি ১০৭২)

ইবাদতে মনোনিবেশের জন্য দেহ ও মনের সুস্থতা প্রয়োজন অনিস্বীকার্য। যে কারণে ইসলাম সুস্থ্য থাকার উৎসাহ সৃষ্টি করা হয়েছে। নবিজী (সাঃ) বলেছেন, দূর্বল মুমিনের তুলনায় শক্তিশালী মুমিন বেশি কল‍্যাণকর ও আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে উভয়ের মধ্যে কল‍্যাণ রয়েছে। (সহীহ মুসলিম: ৬৯৪৫)।

অপর হাদীসে মহানবী (সাঃ) বলেন "যে ব‍্যাক্তি প্রত‍্যুষে সুস্থতা নিয়ে ঘুম থেকে উঠে, বাসায় নিরাপদে থাকে এবং সারাদিনের খাদ্য সামগ্রী তার নিকট মজুদ থাকে তাহলে তাকে পৃথিবীর সমস্ত সম্পদ দেয়া হয়েছে। (সুনাদে তিরমিজি: ২৩৪৬) সুস্থতা যে কতো বড়ো নেয়ামত তা একজন অসুস্থ ব্যক্তিই ভালো জানে।

সুস্থতা অবস্থায় তো আল্লাহকে আমরা অনেক ডাকি, কিন্তু অসুস্থ‍্য অবস্থায় ডেকেছি কখনও? একবার ডেকে দেখুন কতটা প্রশান্তি অনুভব হয়!একবার চলে যান যে কোন সরকারি বা বেসরকারী হসপিটালে!গেলে বুঝতে পারবেন সুস্থতা যে কত বড় নেয়ামত সেখানে গেলে কঠিন হৃদয়ও নরম হয়ে যায়। কারণ, হসপিটালে এমন কিছু রুগী আছে যেগুলো দেখলে নিজের প্রতিটা অঙ্গের কথা অটোমেটিক স্মরণ হয়ে যায়! মনে হয়ে যায় আমার আল্লাহ আমাকে কত সুখে রেখেছেন কতটা সুস্থ রেখেছেন। কতো ধরণের নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন।

ঠিক তেমনিভাবে অসুস্থতাও আল্লাহ তাআলার অনেক বড় নেআমত। বিভিন্ন হাদীসে রোগ-শোক ও বালা-মসিবতের তাৎপর্য ও ফযীলত বর্ণিত হয়েছে। অসুস্থতা দেহের যাকাত স্বরূপ। এর দ্বারা শরীর গুনাহমুক্ত হয়, পাক-পবিত্à¦