বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


১৫ মাসে বেফাকের ৪ সিনিয়র সহ-সভাপতির ইন্তেকাল, পদত্যাগ একজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ ||

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাক। বাংলাদেশের কওমি মাদরাসা ভিত্তিক শিক্ষার্বোডগুলোর মধ্যে সর্ববৃৎ। বেফাকের দায়িত্বশীল ছিলেন আমাদের আকাবীররা। গত একবছরে বাংলাদেশের জন্য ছিলো শোকের বছর। বিশেষ করে বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণের মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৯৯৪ জন। এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে। বিশেষ করে আমরা হারিয়েছি এই এক বছরে প্রায় শতাধিক আলেমেদ্বীন। যারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্বোড, রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল ছিলেন।

১ বছর ৩ মাসে সময়ের মধ্যে বেফাকের ৪ জন সিনিয়র সহ সভাপতি ইন্তেকাল করেছেন, একজন পদত্যাগ করেছেন। এখানে কারোই ইন্তেকাল অল্প বয়সে বা দূর্ঘটনায় হয়নি। সবাই বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এগুলোই ইন্তেকালের কারণ নয়। মূল কারণ হায়াত শেষ, তাই আল্লাহ তায়ালা তাদেরকে তাঁর মেহমান করেছেন। আল্লাহ তায়ালা যেন তাদেরকে জান্নাতের উচু মাকাম দান করেন।

আমরা দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে বারবারই বয়সের দিক খুব বেশি বিবেচনা করি। কিন্তু কেন? যাদের বার্ধক্য এলে দায়িত্ব দিই তারা কি বার্ধক্যের আগে দায়িত্ব পাওয়ার উপযুক্ত ছিলেন না? আমি বেফাক- হাইয়ার প্রতি বিশেষ অনুরোধ জানাই। এবার সিনিয়র সহ-সভাপতি দায়িত্বশীল কিছুদিনের জন্য স্থগিত রাখা হউক। বা এমন কাউকে না আনা হউক, যাদের অবস্থা বিগতদের মতো।

মাওলানা আশরাফ আলী রহ. (ইন্তেকাল ৩১ ডিসেম্বর ২০১৯) : গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকে সিনিয়র সহ-সভাপতি, জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস এবং কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।

মাওলানা আযহার আলী আনোয়ার শাহ (ইন্তেকাল ২৯ জানুয়ারি ২০২০) : ২০২০ সালের ২৯ জানুয়ারি বুধবার বিকাল ৫টার কিছু পর ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভার্থী রেà