মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

হাইয়ার পরীক্ষায় অংশ নিচ্ছে হাটহাজারীর ছাত্ররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।ইশতিয়াক সিদ্দিকী।।
হাটহাজারী থেকে>

অবশেষে হাইয়ার অধীনে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় দারুল উলুম হাটহাজারী মাদরাসায়। আজ বাদ ফজর হাটহাজারী মাদরাসা মসজিদে পরীক্ষার ব্যাপারে এ ঘোষণা দেন মাদরাসার শিক্ষাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

এসময় তিনি বলেন, আমাদেরও আগের সিদ্ধান্তে এটা ছিল, যারা মাদরাসায় পরীক্ষা দিতে চাইবে তারা মাদরাসায় পরীক্ষা দিবে। আর যারা হাইয়াতে পরীক্ষা দিতে চাইবে তারা হাইয়াতে পরীক্ষা দিবে।

তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই, কেউ কারো বিরোধী নয়। আমরা সবাই আলেম, আমরা পরস্পর বিবাদে জড়াবো না।
পরীক্ষার বিষয়ে তোমাদের ইখতিয়ার রয়েছে। যারা হাইয়াতে পরীক্ষা দিতে আগ্রহী না, তারা মাদরাসায় পরীক্ষা দিবে। আর যারা হাইয়ার অধীনে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্যও সুযোগ রয়েছে। হাটহাজারী মাদরাসায় পূর্বে থেকেই মাদরাসা বা বোর্ডের অধীনে পরীক্ষা দেওয়ার ইখতিয়ার ছিল।

বাংলাদেশে মোদীর আগমন বিরোধী আন্দোলনে প্রায় ১৯ জন শহিদ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে কওমি মাদরা সাসমূহের শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে পরীক্ষা বর্জনের ডাক আসে। এক পর্যায়ে ছাত্রদের দাবির মুখে হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ হাইয়া বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করে। বিভিন্ন মাদরাসায় নানা অজুহাতে ছাত্ররা হাইয়া বর্জন করলে জরুরি বৈঠকে বসে হাইয়া কর্তৃপক্ষ। পরীক্ষা পেছানো হয় তিন দিন। একদিন পার হতেই পূর্বের সিদ্ধান্তে ফিরে আসে হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ