মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮


যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হবে মুফতি মুহাম্মদ ওয়াককাসের জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া মনিরামপুর, যশোরে অনুষ্ঠিত হবে মুফতি মুহাম্মদ ওয়াককাসের জানাজা। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

এর আগে আজ বুধবার ৩১ মার্চ ভোর ৪.৩০মিনিটে রাজধানী ঢাকার মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের সভাপতি ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্মপ্রতিমন্ত্রীও ছিলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর