বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

১ বছর ১ মাস ২৬ দিন পর আজ হরতাল দেখল দেশের মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১ বছর ১ মাস ২৬ দিন পর আজ হরতালের চিত্র দেখল দেশের মানুষ। যা প্রায় ১৪ মাস পরে পালিত হচ্ছে। গতবছরের ২ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে হরতাল ডেকেছিল বিএনপি। এর দীর্ঘদিন পর আজ রোববার (২৮ মার্চ) দেশব্যাপী হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় দুই দিনে ১০ জনের মৃত্যু হয়েছে। এই হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এর মধ্য দিয়ে প্রায় ১৪ মাস (১ বছর ১ মাস ২৬ দিন) পর আবারও হরতাল দেখল দেশের মানুষ।

গত বছর ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পূর্ণ ফল প্রকাশের আগেই তা প্রত্যাখ্যান করে হরতালের ঘোষণা দিয়েছিল বিএনপি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে হেফাজতের আন্দোলনরতদের ওপর হামলা ও ১০ জন নিহত হওয়ার প্রতিবাদে ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজত ইসলাম। একই ঘটনায় শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

হরতালের সমর্থনে হেফাজতের নেতাকর্মীরা ঢাকার একাধিক জায়গায় সকাল থেকে মিছিল করেছে। ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে বিক্ষোভ করেছে হেফাজতকর্মীরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ