মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর

তিন মাসের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৩৪, শনাক্তের হার ১৩.২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন। গত তিন মাসেরও বেশি সময়ের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর এক দিনে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৭৯৭ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৫৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। গত প্রায় নয় মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বছরের ২ জুলাই এক দিনে চার হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজসহ টানা তিন দিন ধরে দৈনিক সাড়ে তিন হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে গত ২৩ মার্চ তিন হাজার ৫৫৪ জনের ও ২৪ মার্চ তিন হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও তিন হাজার ৫৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৮ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৮৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৯ হাজার ৮৯৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৫ লাখ ১৪ হাজার ৭৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৭ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ