মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

নানা সতর্কতামূলক ব্যবস্থাপনায় এবছর মসজিদে নববীতে উন্মুক্ত তারাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে নববীতে এবার উন্মুক্তভাবে তারাবির নামাজ আদায় করা যাবে। তবে করোনার সংক্রমণ রোধে নেওয়া হবে নানা সতর্কতামূলক ব্যবস্থা। সৌদি আরবের পবিত্র দুই মসজিদের সভাপতি শেখ আব্দুর রহমান আল সুদাইস এসব তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসের কারণে গত বছর পবিত্র রমজানে সৌদি আরবের পবিত্র দুই মসজিদ- মসজিদে নববী এবং মসজিদুল হারামে তারাবির নামাজ হয়েছিল সংক্ষিপ্ত পরিসরে। তবে চলতি বছর দেশটিতে করোনা কিছুটা নিয়ন্ত্রণে থাকায় সিদ্ধান্ত বদলেছে সৌদি সরকার।

পবিত্র দুই মসজিদের সভাপতি এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি বছর মসজিদে নববীতে মুসল্লিরা উন্মুক্তভাবে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তিনি আরো জানান, তারাবির নামাজ শেষ হওয়ার ৩০ মিনিট পর পর্যন্ত মসজিদ খোলা থাকবে। তবে করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য নেওয়া হবে নানা সতর্কতামূলক ব্যবস্থা। সামাজিক দূরত্ব এবং মুসল্লিদের মাস্ক পরা নিশ্চিত করা হবে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র রমজানে এবার মসজিদে নববীতে ৬০ হাজার মুসল্লি একত্রে তারাবির নামাজে অংশ নিতে পারবেন।

করোনা মহামারির কারণে মক্কা-মদিনাসহ বিভিন্ন স্থানে প্রবেশের জন্য পূর্ব অনুমতিসহ মুসল্লিদের মানতে হয় নানা শর্ত। তবে মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য এসব শর্ত কিছুটা শিথিলের কথা বলছে সৌদি আরব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ