সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম! মুফতি গোলাম মাওলা রহ.-এর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’

মোদীর সফরে তিস্তাসহ পানিচুক্তি হচ্ছে না: পানি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে তিস্তাসহ অভিন্ন নদীর পানিচুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

তিনি বলেন, তবে আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে পানিবণ্টন চুক্তির আশ্বাস দিয়েছে ভারত।

বুধবার (১৭ মার্চ) দুপুর ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভারত সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

কবির বিন আনোয়ার বলেন, তিস্তানদীর পানিচুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের সরকারও জড়িত। সেখানে বিধানসভা নির্বাচন চলছে। ভারতের পানি সচিব বলেছেন, নির্বাচন শেষ হলে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আলোচনা করে সমাধান করা হবে।

-এএ