মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

আজানে আমার ঘুমের ব্যাঘাত ও মাথাব্যথা শুরু হয়: উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফজরের সময় মাইকের আজানে আমার ঘুমের ব্যাঘাত ও মাথাব্যথা শুরু হয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঙ্গীতা শ্রীবাস্তব। এজন্য অবিলম্বে তার বাড়ির কাছে অবস্থিত মসজিদে মাইকে আজান বন্ধের দাবি জানিয়েছেন। এজন্য জেলা প্রশাসককে চিঠিও দিয়েছেন তিনি।

চিঠি পাওয়ার পর জেলা প্রশাসক তাকে আশ্বস্ত করেছেন যে, আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মাইকে আজান বন্ধে মত দিয়েছে। শোনা যাচ্ছে উল্টো কথাও। অনেকেই বলছে, রাজ্য ক্ষমতায় বিজেপি আসার পর থেকেই এগুলো ঘটছে।

জেলা প্রশাসক ভানুচন্দ্র গোস্বামীর কাছে লেখা চিঠিতে সঙ্গীতা বলেন, আজান থেমে গেলেও আর ঘুমাতে পারেন না। মাথা ব্যথা করে। সারাদিনের কাজেও এর প্রভাব পড়ে। তবে তিনি কোনও ধর্মের বিরোধী নন বলেও জানান সঙ্গীতা। কিন্তু রমজানের সময় ভোর ৪টা থেকে মসজিদের মাইকে যেভাবে ঘোষণা শুরু হয়, তাতে এলাকার মানুষদের অসুবিধা হয় বলে চিঠিতে লিখেছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওই চিঠির কপি ইতোমধ্যেই ডিভিশনাল কমিশনারের কাছেও পাঠিয়েছেন তিনি।

এদিকে সঙ্গীতার এমন অভিযোগ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অযোধ্যার সন্ন্যাসী ও পুরোহিতরা তাকে সমর্থন করছেন। তাদের দাবি, জোরে নয় বরং মাইকে যদি মাঝারি শব্দে আজান দেয়া হয় তাহলে কারও অসুবিধেই হবে না। সমর্থন দিয়েছে বিজেপিও।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ