শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

বাংলাদেশ ত্যাগ করলেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন সাইয়েদ আল্লামা আরশাদ মাদানী। বাংলাদেশের বিভিন্ন স্থানে দীনি মজমায় অংশগ্রহণ শেষে আজ বিকাল ৩ টা ৪৫ মিনিটের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্য রওনা দিয়েছেন তিনি। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শিক্ষক মুফতি জাবের কাসেমী বিন আল্লামা নূর হোসাইন কাসেমী।

মুফতি জাবের কাসেমী জানান, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার বুখারী শরীফের শেষ সবক প্রদান ও আরজাবাদ মাদরাসার খতমে বুখারীতে অংশ নেওয়ার জন্য দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন সাইয়েদ আরশাদ মাদানী।

গত (১১ মার্চ) বৃহস্পতিবার সকাল ৯ টা ২০ মিনিটের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ঐদিন বাদ মাগরিব বারিধারা মাদরাসার খতমে বুখারী শেষে পরদিন শুক্রবার জুমার নামাজ আদায় করেন নারায়ণগঞ্জের মাদানীনগর মাদরাসায়।

শুক্রবার (১২ মার্চ) বাদ মাগরিব জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসাল খতমে বুখারীতে প্রধান অতিথি হিসাবে বুখারী শরীফের শেষ সবক প্রদান করেন। এরপর আজ শনিবার সকাল ১১টায় বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করেন তিনি।

বাদ জোহর তাবলীগ জামায়াতের সাথীদের উদ্দেশ্যে নসীহত পেশ করেন রাজধানী ঢাকার উত্তরা ৬ নম্বর সেক্টর পার্ক মসজিদে। এরপরই দেওবন্দের উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ