শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী বাংলাদেশ সফরে এসেছেন। আজ (১১ মার্চ) বৃহস্পতিবার সকাল ৯ টা ২০ মিনিটের ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। বিষয়টি জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

বর্তমানে বিমানবন্দরে তাকে স্বাগতম জানানোর আলেমদের বিশাল একটি কাফেলা সেখানে অবস্থান করছেন। কাফেলায় আছেন বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মুনীর হোসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী, আরজাবাদ মাদরাসার মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া,  চট্টগ্রামের মাওলানা মুহসিন হোসাইন, মাওলানা এনাম ‍হোসাইনসহ আরও অনেক উলামায়ে কেরাম।

জানা গেছে, আজ (১১ মার্চ) বৃহস্পতিবার বাদ মাগরিব আল্লামা নূর হোছাইন কাসেমী রহ. এর প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধারায় দস্তারবন্দী ও খতমে বুখারী মাহফিলে উপস্থিত থেকে বুখারী শরিফের শেষ দরস এবং দোয়া পরিচালনা করবেন।

আগামীকাল (১২ মার্চ) শুক্রবার, ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া পরিচালিত জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাদাবাদ মাদরাসায়ও দস্তারবন্দী ও খতমে বুখারীতে উপস্থিত থাকবেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ