শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

আরজাবাদ মাদরাসায় বুখারী শরিফের শেষ সবক পড়াবেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেদওয়ান বিন মোর্তজা: দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের খতমে বুখারী ও দস্তারবন্দী মাহফিল ১২ মার্চ ।

মুজাহিদে মিল্লাত আল্লামা শামছুদ্দীন কাসেমী রহ. প্রতিষ্ঠিত এ জামিয়া প্রতিষ্ঠার শুরুলগ্ন থেকেই এদেশে ইসলামী শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখে আসছে।

প্রায় দেড় হাজার শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানটি বরাবরের মত এবারও বার্ষিক দস্তারবন্দী মাহফিল ও খতমে বুখারির আয়োজন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তবে করোনাকালীন সংকটের কারণে পরপর দু’বছরের দস্তারবন্দী আয়োজন একসাথে হওয়ায় এবার বিরাজ করছে কিছুটা ভিন্ন আমেজ।

জামিয়ার তাকমিল জামাতের শিক্ষার্থী নাইমুর রহমান আওয়ার ইসলামকে বলেন, ‘দুই বছরের ফুযালারা একসাথে পাগড়ী গ্রহণ করায় এবারের আয়োজন হবে ভিন্নতর। সবার মাঝে এক ভিন্ন চাঞ্চল্য ও উদ্দীপনা কাজ করছে।’

এবারের মহতি এ জলসায় প্রধান অতিথির আসন অলংকৃত করবেন উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, সাইয়েদ আরশাদ মাদানী। তিনি বুখারি শরিফের সর্বশেষ হাদীস পাঠদান শেষে দোয়া পরিচালনা করবেন ও ‘দস্তারে ফযীলত’ প্রদান করবেন।

জামিয়ার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শাইখুল হাদিস আল্লামা মুফতি তাজুল ইসলাম ও জামিয়া ইসলামবাগের প্রিন্সিপাল মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ