শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০ গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ ‘কুরআন-সুন্নাহ রক্ষায় কওমি মাদরাসা শিক্ষার বিকল্প নেই’ ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে দরকার ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য’

আমাদের প্রধানমন্ত্রী একজন মা, তিনি মা ও সন্তানের দরদ বোঝেন: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, এমপি বলেছেন, সুস্থ মা শিশু জন্ম দেয়, সুস্থ শিশুদের মাধ্যমেই একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠিত হয়। উন্নত জাতি গড়তে হলে সুস্থ মা ও সুস্থ সন্তান আবশ্যক। তাই মা ও সন্তানের সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দা পুওরেস্ট (আইএসপিপি)-যত্ন নামের বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে।

আজ বৃহস্পতিবার বলিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠ (ইসলামপুর, জামালপুর) চিনাডুলী ইউনিয়ন পরিষদ আয়োজিত আইএসপিপি প্রকল্পের উপকারভোগীদের মাঝে পোস্টাল ক্যাশ কার্ড বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন

প্রতিমন্ত্রী বলেন অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়ের মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে শিশুর শারীরিক ও দৈহিক বিকাশ ঘটবে নারীর ক্ষমতায়ন ঘটবে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে জানান, এ প্রকল্পের কার্যক্রম বাংলাদেশের রংপুর ও ময়মনসিংহ বিভাগের মোট ৭টি জেলার ৪৩ টি উপজেলার ৪৪৪ টি ইউনিয়নে ২০১৬ সাল হতে পরিচালিত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে অতি দরিদ্র পরিবারের মা ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের দৈহিক ও মানসিক বিকাশ সাধনের জন্য স্বাস্থ্য সেবা গ্রহণের শর্তে নগদ অর্থ প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন মা। তিনি মা ও সন্তানের দরদ বোঝেন, মায়ের সুস্থতা ও সন্তানের ভবিষ্যতের জন্য কী প্রয়োজন তা ভালোভাবে উপলব্দি করেন বলেই তিনি মা ও সন্তানের কল্যাণে নিবেদিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন।

প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় ইসলামপুর উপজেলায় অতিদরিদ্র পরিবারের মোট ১৩৭৩৭ জন অন্তঃসস্ত্বা মা এবং শিশু সন্তান এবং চিনাডুলী ইউনিয়নের ১২০৯৫ জন উপকার ভোগী মায ও শিশু সন্তান নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা পাবেন।

ইসলামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুল নাসের চৌধুরী ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক চায়না, বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ