বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

খতমে নবুওয়াত সম্মেলন সফলের আহবান আল্লামা নুরুল ইসলাম জিহাদীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ খিলগাঁও ২ নং জোন আয়োজিত খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহবান জানিয়েছেন খতমে নবুওয়াতের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) একটি ভিডিও বার্তায় আল্লামা নুরুল ইসলাম জিহাদী এ আহবান জানান।

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা মহানগর ২নং জোন এর উদ্যোগে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।

রাজধানী ঢাকার খিলগাঁও জাগরণী সংসদ মাঠে আগামীকাল ১১ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সম্মেলন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন- মাওলানা শিব্বির আহমদ ও হাফেজ মাওলানা ইউনুছ ঢালী।

এতে প্রধান মুরুব্বি হিসেবে থাকবেন- আন্তর্জাতিক মজলিস তাহাফফুজে খতমে নবুওয়াতের পৃষ্ঠপোষক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও আল্লামা মাহমুদুল হাসান।

প্রধান অতিথি হিসেবে থাকবেন- আন্তর্জাতিক মজলিস তাহাফফুজে খতমে নবুওয়াতের প্রধান উপদেষ্টা, আমিরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- আন্তর্জাতিক মজলিস তাহাফফুজে খতমে নবুওয়াতের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

আরো বয়ান পেশ করবেন- মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা মাহবুবুল হক কাসেমী, মাওলানা সফিউল্লাহ পীরজঙ্গী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা হাসান জামিল, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, আন্তর্জাতিক মজলিস তাহাফফুজে খতমে নবুওয়াতের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাখাওয়াত হোসেন রাজী, মুফতী নজরুল ইসলাম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মহিউদ্দিন একরাম প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ