বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পুলিশ সুপার পদে ছয়জনকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার ছয় কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার, খুলনা জেলার পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহকে গাজীপুরের পুলিশ সুপার, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সিএমপির উপকমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুর জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুর জেলার পুলিশ সুপার এবং ডিএমপির উপকমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ