বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

মায়া সবচেয়ে বড় অসুখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম: মায়া এক অদ্ভুত অনুভূতির নাম। মায়া কেন হয় এ প্রশ্ন আর উত্তর দুটোর একটির ও হদিস মিলবে না। কাছের মানুষের মায়া, দূরের মানুষের প্রতি মায়া। মায়া জিনিসটা বড্ড বেশি খারাপ, একবার কেউ মায়ায় পড়লে তা কাটিয়ে ওঠা দূরুহ। চলতি পথে মায়া জন্মায়। ফেসবুকে হঠাৎ পাওয়া অল্প পরিচয়ে কারও প্রতি ভীষণ মায়া জন্মে। সে মায়া বড্ড ভয়াবহ, হুট করে কাটিয়ে ওঠা যায় না।

আর যদি কখনো সেই মায়াভরা মানুষটি ‘ভালো থেকো’ বলে হুট করে হারিয়ে যায়, তখন মানুষের তীব্র কষ্ট হয়, বুক শূন্য শূন্য লাগে, মনে হয় কোথাও আজ কেউ নেই। একাকিত্ব চেপে ধরে বুকের ভেতর তখন খুব কষ্ট লাগে। এ ‘ভালো থেকো’ বলার মাঝে তীব্র অভিমান কাজ করে। মানুষ নিঃস্বার্থভাবে মায়ায় জড়ায়।

অনেকেই বারবার খবর নিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা। এ মায়ার ঋণ শোধ হওয়ার নয়। এই ঋণে থাকতে চাই আজীবন। অদৃশ্য মায়ায় জড়িয়ে বিদায় নেয় কতশত প্রাণ। প্রাণ বিনাশ করতেও যেন এ মায়ার জুড়ি নেই। মায়াগুলো বড্ড খারাপ। মানবটাকে ও শান্তিতে থাকতে দেয়না মায়া। হারিয়ে গেলে কেবল এক সমুদ্র কষ্ট দিয়ে যায়।

মায়ার এ রাজ্য পাপের রাজ্যে নিয়ে যায়। নিজের অজান্তেই কখন যে অনিয়ম আর অরাজকতা মধ্যে ডুবে যাওয়া হয় টেরই পাওয়া যায় না। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে ভিন্ন দিকে রুপ নেয় মায়া। কত আপন প্রিয় মুখ ঝাপসা লাগে,মায়ার সে জাল থেকে বের হওয়া যায় না।

মানুষগুলোর প্রতি ভালোবাসা কোথাও যেন লুকিয়ে থাকে,অভিমানের চাদরে সামনে না আসলে তাদের স্থান থাকে মনের গহিনে।কি জানি একটা কথা ছিল ভালোবাসায় মায়া থাকে না, কিন্তু সব মায়ায় ভালোবাসা থাকে, ভীষণভাবে থাকে। আসলে সবই যেন ইন্দ্রজাল। উথাল পাথাল এ মন মায়া যেন কিছুতেই কাটাতে পারেনা। অসুখটা নিরাময় কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ