বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে জমিয়তের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ইসলাম ও দেশপ্রেমীক মানুষের কন্ঠ চেপে ধরা হয়েছে। বাকস্বাধীনতা হরন করা হয়েছে। অবিলম্বে এ আইন বাতিল না করলে দেশের সবশ্রেণির জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

নেতৃবৃন্দ বলেন, ওয়াজ-মাহফিল বাঙালি মুসলিম সংস্কৃতির ঐতিহ্য। কার ইশারায় বা কোন উদ্দেশ্যে সরকার ওয়াজ-মাহফিলগুলোতে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে তা আমাদের কাছে সুস্পষ্ট নয়। ওয়াজ-মাহফিলের ওপর থেকে সব রকমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তারা সরকারের প্রতি জোর দাবী জানান।

আজ সোমবার (৮মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মাহানগর এর উদ্যোগে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ওয়াজ মাহফিলের ওপর থেকে সবরকমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

ঢাকা মহানগর সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি আতাউর রহমান খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জমিয়তের মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মুফতি রেজাউল করীম, মুফতি জাকির হোসাইন খান, নিজাম উদ্দিন আল আদনান, মোশাররফ হোসাইন ও আরাফাত হোসাইন প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ